ঝাকজমকপূর্ণ পরিবেশে লাকসামে
মানবিক স্বপ্ন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পোস্ট এর সময় : ১০:১৪ অপরাহ্ণ , ভিজিটর : ২৬

লাকসাম প্রতিনিধি: ‘আমরা এক- সবাই মানবতার পক্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে মানবিক স্বপ্ন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত ঝাকজমকপূর্ণ পরিবেশে গত ১লা অক্টোবর লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি মোঃ শহীদ উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, কেককাটা, সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মনোহরগঞ্জের অসংখ্য মানুষের শিক্ষক, লাকসাম উপজেলা মাধ্যমিক পর্যায়ের কয়েকবারের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা কাগজের নিজস্ব প্রতিবেদক ও সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম শাহীন। সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিজান, সাংগঠনিক সম্পাদক সম্পাদক জুয়েল হোসেন, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদাউস বিথী, সহ প্রচার সম্পাদক নেছার উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কনিকা সহ আরো অনেকেই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এসব মানবিক কাজে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি বলেন মানবিক স্বপ্ন সংগঠনের সকল কাজে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চেষ্টা করবো এবং সহযোগিতাও করবো। অবশেষে মানবিক স্বপ্ন সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠান শেষে কেক কেটে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *