অত্যন্ত আনন্দঘন পরিবেশে লাকসামে জাতীয় যুব দিবস পালিত

পোস্ট এর সময় : ১০:২৭ অপরাহ্ণ , ভিজিটর : ১০


ফাতেমা আক্তার আখিঁ:- দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ- এই শ্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত যুব র‌্যালী ও উদ্ভোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ ও নিবন্ধিত যুব সংগঠনের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান ১ নভেম্বর লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হকের মনোমুগ্ধকর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার জান্নাতুল ফাতেমা চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা নির্বাচন অফিসার নুসরাত জাহান। আলোচনায় সকল বক্তাগণ যুবকদের এগিয়ে এসে দেশ গড়ার আহŸান জানান। এ সময় মিডিয়া কর্মী, বিভিন্ন নিবন্ধিত যুব সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সনদ বিতরণ, ঋণ প্রদান, নিবন্ধিত সংগঠনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *