ক্লাব সতীর্থ দানি আলভেসের কাছে জাতীয় দলের অধিনায়কত্ব হারালেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিল দলের নেতৃত্বে থাকবেন পিএসজির ডিফেন্ডার আলভেজ। মূলত ঘরের মাঠে আয়োজিত কোপা আমেরিকায় নেইমারের ওপর অতিরিক্ত চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার সিবিএফ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ৩৬ বছর বয়সী আলভেজের কোপায় জাতীয় দলকে […]
জাপানের রাজধানী টোকিওর একটি পার্কের কাছে ছুরি নিয়ে হামলার ঘটনায় দু’জন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক। এছাড়া শিশুসহ আরও কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে ওই হামলা চালানো হয়। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। টোকিওর দক্ষিণাঞ্চলীয় কাওয়াসাকি শহরের […]
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের আগেই বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের বাড়তি চাপ পড়ে। এ রুট দিয়ে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার ছোট-বড় যানবাহন নদী পারাপার হয়। স্বাভাবিক সময়ের তুলনায় এ রুটে ঈদের আগে ও পরে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। […]
দেশজুড়ে, নারায়ণগঞ্জ সদর
২ সাপের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল জামাল মিয়ার!
পোস্ট এর সময় : ৪:২৫ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৩নারায়ণগঞ্জের বন্দরে বিষাক্ত কিং কোবরা ও গুইসাপের মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে এক সেনিটেশন মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) সকাল ৯ টায় বন্দর উপজেলার বুরুন্দী বিলে এ ঘটনাটি ঘটে। নিহত সেনিটেশন মিস্ত্রির নাম জামাল মিয়া (৫০)। সে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরন আলী বেপারী ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে রবিবার […]
জাতীয়
শাহজালালে যাত্রীর প্যান্টের বিভিন্ন অংশে লুকানো ১০.৩ কেজি স্বর্ণ
পোস্ট এর সময় : ৪:০৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ৪রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০৩টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক যাত্রীর নাম আব্দুস সালাম (৪৮) তার বাড়ি গাজীপুরে। প্রাথমিকভাবে আব্দুস সালাম স্বীকার করেছেন যে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তবে এসব স্বর্ণের প্রকৃত মালিক এইচএম নুরুজ্জামান ওরফে জিকো নামক এক ব্যক্তি, যিনি ঢাকা খিলক্ষেতের […]
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় সাবাজ মিয়া নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাবাজ মিয়া শহরতলীর আনোয়ারপুর গ্রামের মাতাব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরতলীর আনোয়ারপুর পয়েন্ট থেকে একদল যাত্রীবেশী ছিনতাইকারী সাবাজের অটোরকিশা নিয়ে […]
দেশজুড়ে, নারায়ণগঞ্জ
স্পেন যাওয়া হলো না খুদে ফুটবলার নিপুর
পোস্ট এর সময় : ৩:৫১ পূর্বাহ্ণ , ভিজিটর : ২০নারায়ণগঞ্জের খুদে ফুটবলার জাহিদ হাসান নিপুর স্বপ্ন ছিল বিমানে চড়ে স্পেন যাবে খেলতে। বিদেশের মাটিতে ফুটবল খেলে দেশের মুখ উজ্জল করার স্বপ্নে বিভোর ছিল নিপু। সেই স্বপ্ন নিয়ে রোববার (২৬ মে) রাতেই অনেকের কাছ থেকে বিদায় নেয় সে। কারণ ঘোষণা মোতাবেক সোমবার ছিল নিপুর ফ্লাইট। কিন্তু সোমবার দিনের আলোতেই জানতে পারলো স্পেন যাওয়া হচ্ছে না […]
দুর্নীতি মামলার দায়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তর সংক্রান্ত সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানি মঙ্গলবার (২৮ মে) দিন ধার্য করেছেন। একই সঙ্গে ওই রিটে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষভুক্ত করার নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি […]
প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন শাহরুখ খানের মেয়ে সুহানা। বাবার কারণে না সুহানা নিজেই এখন বেশ জনপ্রিয়। বলিউডের প্রথম সারির ফ্যাশন সচেতন সেলেব কিড হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর নাকি আরও ফ্যাশন সচেতন হয়েছেন সুহানা। গত ২২ মে ১৯ বছরে পা দিলেন সুহানা। জন্মদিনের পরেই তার নতুন একটি ছবি […]
গত সপ্তাহেই ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এলো। দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একই সঙ্গে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ভোটে জেতার খবর সামনে আসতেই টুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর রোববার মোদিকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফোন করে […]










