Author Archives: Md Kamal Uddin

২৯শে ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন’

পোস্ট এর সময় : ১১:১৯ অপরাহ্ণ , ভিজিটর : ৪৭

নিজস্ব প্রতিবেদক:-আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৯শে ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন থাকবে। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসির চিঠিতে বলা হয়েছে, প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন ‘নোডাল পয়েন্ট’ ও সুবিধাজনক স্থানে সশস্ত্র বাহিনীর সদস্যরা অবস্থান করবে। চিঠিটি […]

মির্জা ফখরুল-আমীর খসরুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

পোস্ট এর সময় : ১০:৪৯ অপরাহ্ণ , ভিজিটর : ১৫

নিজস্ব প্রতিবেদক:-নাশকতার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের গ্রেফতার দেখানোর আবেদন […]

নির্বাচন নিয়ে বিবেকের চাপে আছি: ইসি আলমগীর

পোস্ট এর সময় : ১০:৩৬ অপরাহ্ণ , ভিজিটর : ১০

নিজস্ব সংবাদদাতা:-কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইসি আলমগীর। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, আমাদের ওপর কেউ কোনো চাপ দেয়নি। আন্তর্জাতিকভাবেও না, স্থানীয়ভাবেও না, বা সরকারের দিক থেকেও না। আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি। আজ সোমবার বিকেলে […]

নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা যা করতে পারবেন, যা পারবেন না

পোস্ট এর সময় : ১০:৩১ অপরাহ্ণ , ভিজিটর : ২৭

নিজস্ব প্রতিবেদক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়া মাত্রই প্রাথীরা তাদের প্রচারণা শুরু করেছেন। এক্ষেত্রে প্রার্থীদের মানতে হবে ইসির নির্দেশনা। সেখানে সেখানে পোস্টার, সভা-সমাবেশ করা, যখন-তখন মাইক ব্যবহারসহ নানা ধরনের বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে প্রার্থী ও ভোটারদের।এসব নিয়ম মানাতে নির্বাচন কমিশন জারি করেছে বিধিনিষেধ। প্রচার-প্রচারণার […]

গরু বাজার নিয়ে দু’উপজেলায় সংঘর্ষ, আহত ১০

পোস্ট এর সময় : ১০:২২ অপরাহ্ণ , ভিজিটর : ৬৪

তাজুল ইসলাম, নাঙ্গলকোট:-কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় অবস্থিত যুক্তিখোলা বাজারে গরু বাজার বসানো নিয়ে নাঙ্গলকোট উপজেলা ও লালমাই উপজেলা গ্রুপের মধ্যে সোমবার বেলা ১২টার দিকে দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০জন আহত হয়েছে। যুক্তি খোলা বাজারটি জেলার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর এবং লালমাই উপজেলার যুক্তিখোলা ও আজবপুর গ্রামে অবস্থিত। সংঘর্ষে […]

কোন দল কত আসন : তৃণমূল, বিএসপি, বিএনএম পায়নি একটিও

পোস্ট এর সময় : ১১:৫৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৩

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য ২৬৩টি আসন রেখে বাকি আসনগুলো থেকে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। বাকি ৩৭টি আসনের মধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টিকে ২৬টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোট ভুক্ত ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জেপিকে মোট ছয়টি আসন ছেড়ে দিয়েছে দলটি। আর বাকি […]

শেখ নওয়াফের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা

পোস্ট এর সময় : ৭:৩৭ অপরাহ্ণ , ভিজিটর : ১৩

আন্তজাতিক ডেস্ক:-কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির নতুন আমির হচ্ছেন শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে। ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি জানা ছিল। এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার […]

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির

পোস্ট এর সময় : ৭:৩৫ অপরাহ্ণ , ভিজিটর : ১৯

নিজস্ব প্রতিবেদক:-শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী

পোস্ট এর সময় : ৮:০১ অপরাহ্ণ , ভিজিটর : ৭

নিজস্ব প্রতিবেদক:-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শুনে ক্ষিপ্ত সরকার প্রধান। যারা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বলে তাদের তিনি ব্যাক্তিগত দুশমন বিবেচনা করেন। আর সেজন্য বিরোধী দলের অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবির আন্দোলন দমাতে নানা পন্থা অবলম্বন করেছেন, যেগুলো নির্মম পৈশাচিক। […]

প্রতিবন্ধী সাইকিয়াট্রি এবং ব্রেইন এস প্রোলেকটিন রোগে আক্রান্ত ছেলেকে বাচাঁতে এগিয়ে আসুন

পোস্ট এর সময় : ৭:৩৫ অপরাহ্ণ , ভিজিটর : ২৭

এমএসআই জসিম লাকসাম,কুমিল্লা:-প্রতিবন্ধী ও সাইকিয়াট্রি এবং এস প্রোলেকটিন রোগে আক্রান্ত মুহাঃ ফজলে রাব্বী নাদেরী। প্রতিবন্ধীত্ব ও রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে বিপাকে লাকসামের এক পরিবার। লাকসাম পৌর শহরের গাজীমুড়া গ্রামে জন্মগ্রহনকারী মহান আল্লাহর দেওয়া নেয়ামত একমাত্র প্রতিবন্ধী ছেলেটা ২০০১ সালের ২৮এপ্রিল রাতে জন্মের পর টাইফয়েট জ্বর ও খিচুনী জ্বরে ১২ বছর পর্যন্ত আক্রান্ত থাকে। জানা যায় […]