Author Archives: admin

মে মাসেও টেকনাফ স্থলবন্দরে সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি

পোস্ট এর সময় : ৭:৫৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ৮

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মে মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মাসের শেষ দিন শুক্রবার টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। মিয়ানমার থেকে পণ্য আমদানি কম হওয়ায় রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. ময়েজ উদ্দীন জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টেকনাফ স্থলবন্দর থেকে ২০১৮-১৯ […]

কাদের ‘পরিহাসের’ স্বভাব ছাড়তে পারেননি : রিজভী

পোস্ট এর সময় : ৭:৫৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের দুর্ভোগ নিয়ে পরিহাস করার চিরচেনা স্বভাব ছাড়তে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- এবার ঈদে যাত্রীদের দুর্ভোগ হবে না, সড়ক মহাসড়কের অবস্থা […]

সেরা উপহারটা ছেলের কাছ থেকে পেয়েছি: কুমার বিশ্বজিৎ

পোস্ট এর সময় : ৭:০৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ৩৯

‘তোরে পুতুলের মত করে সাজিয়ে, হৃদয়ের কোঠরে রাখবো/ আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে, সারাটি জীবন ভরে দেখবো’ গানটি গেয়েছিলেন লক্ষ্য কোটি তরুণ-তরুণীর প্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। যিনি আধুনিক, ক্লাসিক্যাল ও লোকগীতিসহ সব ধরনের গানের এক উজ্জ্বল তারকা। আজ এই তারকার জন্মদিন। শুক্রবার দিবাগত রাত থেকেই ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসায় ভাসছেন তিনি। গতকাল রাতে নিজের […]

টিকেট আছে কিন্তু বগি নাই

পোস্ট এর সময় : ৬:৫৮ পূর্বাহ্ণ , ভিজিটর : ৮

নিরাপদ বাহন হওয়ায় ট্রেনেই বেশি মানুষ ফেরেন নিজ শিকড়ে। কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় শুরু হওয়ায় অপেক্ষার শেষ নেই তাদের। কখন এ অপেক্ষার অবসান হবে, তা জানে না কেউ। ঈদযাত্রার শুরুর দিনে শুক্রবার (৩১ মে) কমলাপুল রেলস্টেশন পরিদর্শনে এসে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখতে পেয়েছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তখন তিনি বলেছিলেন শনিবার থেকে সব ঠিক হয়ে […]

শবে কদরের রাতে মক্কা-মদিনায় ২০ লাখ মুসল্লির জমায়েত

পোস্ট এর সময় : ৬:৪৫ পূর্বাহ্ণ , ভিজিটর : ৮

সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও মদিনায় শুক্রবার জুমার নামাজ, এশা ও তারাবির নামাজ এবং শবে কদরের (২৭ রমজান) রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ইবাদত বন্দেগির মাধ্যমে দিন-রাত্রি কাটিয়েছেন। সৌদি আরব থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সাউদি গেজেটে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, গতকাল শুক্রবার (৩১ […]

শেকড়ের টানে ভোগান্তি নিয়েই ছুটছে মানুষ

পোস্ট এর সময় : ৬:৪২ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

গত ২৩ মে দীর্ঘলাইনে অপেক্ষারি পর যারা কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়েছিলেন, সেসব ঘরমুখো মানুষই আজ পরিবার-পরিজন নিয়ে কমলাপুর রেলস্টেশনে এসেছেন। ঈদকে সামনে রেখে অগ্রিম টিকিটের সিডিউল অনুয়ায়ী আজ দ্বিতীয় দিনের মতো কমলাপুর স্টেশন থেকে ট্রেনযোগে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। ঈদ আসলেই টিকিটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত পথে পথে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো […]

দেশে ফিরেছেন স্পিকার

পোস্ট এর সময় : ৬:২২ পূর্বাহ্ণ , ভিজিটর : ২৪

সিঙ্গাপুরে এক কর্মশালা শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শুক্রবার রাতে তিনি দেশে ফেরেন। স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরে স্পিকার ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নেন। ২৬ থেকে ৩০ মে […]

রমজানে অপরাধমুক্ত জীবন গঠনের উপায়

পোস্ট এর সময় : ৬:১৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৪

লাইলাতুল কদরের মাস রমজান। এ লাইলাতুল কদরেই নাজিল হয়েছে পবিত্র কুরআন। কুরআনের আলোকে মুমিন মুসলমানের ঝিমিয়ে পড়া চেতনাকে জাগ্রত করবে মুমিন। সব ধরনের অযাচিত কাজ তথা অপরাধের বলয় থেকে নিজেদের মুক্ত করতে বিশ্বনবির নসিহত গ্রহণই সর্বোত্তম উপায়। সাওয়াব লাভের সীমাহীন সুযোগ ও কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহান চরিত্র অর্জনের উত্তম প্রশিক্ষণের মাস রমজান। তাকওয়া অর্জনের এ […]

কাওড়াকান্দি ঘাটে আবারও ঘরমুখো মানুষের ভিড়

পোস্ট এর সময় : ৬:১০ পূর্বাহ্ণ , ভিজিটর : ১২

ঈদকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঘরে ফেরা শুরু করেছে। শিকড়ের টানে ঈদে ঝক্কি-ঝামেলা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। শনিবার (১ জুন) সকাল থেকেই দেশের ব্যস্ততম নৌরুট মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। পাশাপাশি পুরাতন কাওড়াকান্দি ঘাট দিয়েও যাত্রী পারাপার করা হচ্ছে। ফলে আবারও ভিড় জমছে কাওড়াকান্দি ঘাটে। রাজধানী ঢাকার সঙ্গে […]

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত : ওআইসিকে প্রধানমন্ত্রী

পোস্ট এর সময় : ৬:০৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১

রোহিঙ্গা জনগোষ্ঠীর সসম্মানে প্রত্যাবাসনসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার বারবার প্রতিশ্রুতি দিয়েও দেশের উত্তরাঞ্চলীয় রাখাইনে তাদের ফিরে যাওয়ার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার রাখাইন […]