মাদ্রাসা-ই-রশীদিয়া লাকসামের উদ্যোগে
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৬:০১ অপরাহ্ণ , ভিজিটর : ১৮

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে সোমবার (১২ জানুয়ারি) রাতে মাদ্রাসা-ই-রশীদিয়া লাকসাম এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হাউজিং এস্টেট জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট কামিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল আলহাজ¦ হযরত মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে আখেরী বয়ান রাখেন মুফতি আনিসুর রহমান আশ্রাফী।বাদ এশায় হযরত মাও. কালিমুল্লাহ জামীল, রাত ৯টা হযরত মাও. বিল্লাল হোসেন মালিকী, বাদ মাগরিব মুফতী ওবায়দুর রহমান হুজাইফী, হযরত মাওলানা নুরুল ইসলাম ফয়েজী প্রমুখ।
উল্লেখ্য মুফতি আনিসুর রহমান আশ্রাফী নিজ হাতে প্রতিষ্ঠানের ৭জন শিক্ষার্থীকে কোর-আনে হাফেজ হওয়ায় পাগড়ী পড়িয়ে দেন। ওয়াজ মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা খোরশেদ আলম মাহফিলে উপস্থিত লোকজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *