লাকসামে পৌরসভা ৬নং ওয়ার্ডে
বিএনপি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৭:১৫ অপরাহ্ণ , ভিজিটর : ২৪

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রনীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমূল বিএনপির সমর্থন বৃদ্ধির লক্ষ্যে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড (নবাবপাড়া, মুসলিমপাড়া, বাগিছাপাড়া) বিএনপি সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সানাউল্যাহ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন আমু, শুভেচ্ছা বক্তব্য রাখেন ওর্য়াড বিএনপি নেত্রী রুমা আক্তার জেনি সহ ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে সাহস দেয়। আমি আপনাদের বোন, মেয়ে। আমার বাবা লাকসাম ও মনোহরগঞ্জ মানুষকে আগলে রেখেছে। আমি এখন অভিভাবক হারা। আমি উনার আর্দশে বড় হয়েছি। আমি সত্যকে সত্য বলেছি আর মিথ্যাকে মিথ্যা বলেছি। লাকসাম ও মনোহরগঞ্জ বিএনপির দুর্গ ২৫ বছরের ফসল। আমরা ঐক্যবদ্ধ থাকলে এ আসনে বিএনপি জয়লাভ করবে। বিএনপি জনপ্রিয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *