দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে ৭ ডিসেম্বর (রবিবার) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এবারও আল-বুখারী মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাও. মোঃ ইউছুফ সাহেব এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শায়েখ মুফতি হারুন ইজদার সাহেব। বিশেষ আকর্ষণ মুফতী মাহমুদুল হাসান গুনবী, ধর্মালোচক হযরত মাও. মোছলেহ উদ্দিন মোবারকপুরী সহ উক্ত প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মাও. মোঃ ইউছুফ সাহেব বক্তব্যে বলেন, আপনাদের সন্তানকে আল-বুখারী মাদ্রাসায় ইসলাম শিক্ষা দিন। আপনাদের সন্তানকে দ্বীনে ইসলামী শিক্ষা প্রদান করিলে ভবিষ্যতে আপনার সন্তান ইসলাম শিক্ষায় শিক্ষিত হবে। আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল যারা আয়োজন করেছে আমি অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ প্রতিষ্ঠানে যারা কোর-আনে হাফেজ হয়েছেন ১০জনকে পাগড়ী প্রদান করা হয়েছে। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশে লাকসাম উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক আহম্দ শফী। অনুষ্ঠানে শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

