লাকসাম পৌরসভা ৫নং ওয়ার্ড
বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৭:৪৯ অপরাহ্ণ , ভিজিটর : ২১

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসাম পৌরসভা ৫নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌরশহরের রাজঘাট সংলগ্ন মাঠে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বিশাল উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ কমিশনার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান-লজিস্টিক কমিটি, উপব্যস্থাপনা পরিচালক চৈতীগ্রুপ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম পৌরসভা বিএনপি ও অঙ্গংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মা-বোনেরা অনেক কষ্ট করেছেন। আপনাদের ভোটারাধিকার পাওয়ার জন্য আমরা অবাধ ও সুষ্ঠ্য নির্বাচনের জন্য কষ্ট করে যাচ্ছি। তারেক রহমান বীরের বেশে দেশে আসছে। আমাদের সাবেক বিএনপির প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তবর্তী সরকার প্রধানমন্ত্রী পর্যায়ে সর্বচ্চো নিরাপত্তা দিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে। আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি। আমাকে আপনারা জয়ী করলে লাকসামকে জেলা করব। ডাকাতিয়া নদীকে পুনঃরুদ্ধার করব যাতে আপনারা নৌকা বা লঞ্চে করে চাঁদপুর সহ বিভিন্ন জায়গা যেতে পারবেন এবং আর চট্টগ্রাম বা বান্দর যেতে হবে না। লাকসাম কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব ইনশাল্লাহ। আমি চাই ৬নং ওয়ার্ড ভোটারগণ আমাকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি ও থাকবো আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *