লাকসাম প্রতিনিধি: ২৫ নভেম্বর লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী মামিশ^র আশ্রাফুল উলুম ইসলামিয়া কমপ্লেক্স ও এতিমখানার ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায় ও কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ¦ মোঃ ইসহাক মিয়া বাবুলের সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন পরিবেশে হিফজ বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, লাকসাম উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস, উত্তরদা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন ও হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানের শিক্ষক মাও: হুছাইন আহমদের পরিচলনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি এই এলাকার ছেলে-মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করার একটি প্রতিষ্ঠান। এখানে সকল শ্রেণি বর্ণ রকমের ছেলে-মেয়েরা পড়াশোনা করবে। সকলের প্রতি সম আচরন করতে হবে। ছাত্র ছাত্রীদের প্রতি উপদেশ মুলক বলেন, তোমাদের সাথে অনেক ছেলে-মেয়েরা পড়াশোনা করে, এর মাঝে কেউ লম্বা, কেউ বেটে, কেউ মেধাবী, কেউ বোকাশোকা। এদেরকে বিচিত্র রকম আল্লাহ সৃষ্টি করেছেন। তাই সবাই সবার প্রতি আন্তরিকতা দেখানো মিলেমিশে চলাসহ ভ্রাতৃত্ববোধ সকলের প্রতি থাকতে হবে। তিনি প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে প্রতিষ্ঠানের মুতায়াল্লী আলহাজ¦ মোঃ সোলাইমান সহ স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাও: মোঃ আবুল কাশেম, সিনিয়র শিক্ষক মাও: আবদুল মান্নান, মাও: সাইফুদ্দিন (পীর সাহেব), মাও: আমজাদ হোসাইন, মাও: ইসমাইল আলী, হাফেজ মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলা সামগ্রী বিতরণ করে অনুষ্ঠানটির দিক নির্দেশনায় ছিলেন কমপ্লেক্সের সেক্রেটারী শহীদুল ইসলাম শাহীন ও কোষাধ্যক্ষ মোঃ শাহজান মজুমদার।

