শহীদুল ইসলাম শাহীন: বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ইং চট্রগ্রাম বিভাগে বিনা প্রতিদ্ধন্ধিতায় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) আহমেদ উল্ল্যাহ সবুজ। তিনি ৩১ ডিসেম্বর ২০২৪ইং সালে লাকসামে যোগদান করার পর সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। চাকুরি জীবনে তিনি গোয়াইন ঘাট, সোনাইমুড়ী, বেগমগঞ্জ উপজেলাসহ অতিরিক্ত অনেক উপজেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি নোয়াখালী লক্ষীপুর জেলার কমল নগর উপজেলা চরকালকিনি গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মোঃ মোমিন উল্ল্যাহ একজন আদর্শ মানুষ ও তার মাতা রিজিয়া বেগম একজন আদর্শ গৃহিনী। তিনি মা ও বাবার ২য় সন্তান। ব্যাক্তিগত জীবনে তিনি ৩ সন্তানে জনক। স্ত্রী বিবি কুলছুম একজন ধার্মিক ও আদর্শ গৃহিনী। পিআইও আহমেদ উল্ল্যাহ সবুজ ছাত্র জীবন থেকেই একজন সদালাপী ও সজ্জন মানুষ। ন্যায় ও স্বচ্ছতার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে বলে তার অফিস কর্মচারীদের থেকে জানা গেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির জন্য নি:স্বার্থে কাজ করবো এবং আমার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবো। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

