লাকসামে কান্দিরপাড় ইউনিয়নে
বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৩:৫৭ অপরাহ্ণ , ভিজিটর : ১৭

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘দেশ গড়ার সুযোগ দিন ’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (৮ নভেম্বর) সকালে অশ^দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ ও ৪নং ওয়ার্ডে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৪নং কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত শিল্প বিষয়ক সম্পাক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও সভাপতি লাকসাম উপজেলা বিএনপির মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুর উল্যাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা যুবদল আহবায়ক ফারুক হোসেন, বেলালুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন ৪নং কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভেন্ডসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি’র দল করে অতীতে বহু হামলা, মামলা স্বীকার হয়েছি। গত ১৭ বছর আমরা কোন সভা সমাবেশ করতে পারি নাই। ওইসময় রাস্তা দিয়ে নেতাকর্মীদের ভয়ে বাড়ি থেকে কেহ বের হতে পারেনি। আমার দল ক্ষমতায় আসলে আগে নারীদের ক্ষমতায়ন করব। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারীদের অগ্রধিকার পাবে। আমরা গ্রামে পল্লী চিকিৎসকদের নিয়োগ দিব। শিক্ষাকে দূর্নীতি মুক্ত রাখব। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। আমার দল ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করব। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, নতুন নতুন প্রকল্পের কাজ করব। আমার এলাকায় কোন চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, মাদক, সন্ত্রাস থাকবে না। চাাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনাদের ন্যার্য অধিকার আমরা ঘরে ঘরে পৌঁছে দিব। আসুন সবাই এক সাথে ধানের শীষে ভোট দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *