চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

পোস্ট এর সময় : ১২:৩৫ অপরাহ্ণ , ভিজিটর : ৬

হতাহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য।

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোররাত পৌনে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন আকাশ (২৮) ও কালা (২২)।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘ভোরে সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *