লাকসামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী
উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ১:৩৯ অপরাহ্ণ , ভিজিটর : ৩২


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমোঃ’’ এ শ্লোগান সামনে রেখে প্রতিবছরের ন্যায় লাকসাম জগন্নাথ বাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, রবিবার সনাতন ধর্মালম্বীগণ নারী-পুরুষ, যুবক-যুবতী রং-বেরংয়ের ব্যানার ফ্যাষ্টুন হাতে নিয়েও ঢাকঢোল বাজিয়ে শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন বলতে থাকে। মঙ্গলশোভা যাত্রাটি লাকসাম জগন্নাথ বাড়ী প্রাঙ্গণ থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে গিয়ে এবং লাকসাম মহাশশ্মান হয়ে জগন্নাথ বাড়িতে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে- বাবু সুভাষ বণিক, বাবু রঞ্জিত সাহা টাবলু, বাবু বিশ^তম সাহা বিশু, বাবু গৌরাঙ্গ দে, বাবু রমেন্দ্র ভট্টাচার্য, বাবু অরবিন্দ সাহা বিন্দু, পার্থ চৌধুরী, অসিম সাহা, উত্তম সাজহা বাচ্চু, শিবু সাহা, নিটুল সাহা, নিতু দে, রতন বনিক, রাজিব ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *