শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১ তম সেবায়েত
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামী বিরহতিথী উৎসব
উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপি হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান

পোস্ট এর সময় : ১০:০৯ অপরাহ্ণ , ভিজিটর : ১৮

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘হরের্নাম হরেনার্ম হরেনামৈব কেবলম, কলৌ নাস্তোব্য নাস্তোব্য নাস্তোব্য গতিন্যথা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম নশরতপুর (গোসাই বাড়ী) শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১তম সেবায়েত শ্রী শ্রী মনোরমা গোস্বামীর বিরহতিথী উৎসব উপলক্ষে ৩ দিন ব্যাপী অষ্ট প্রহর ব্যাপী আজ (২৮,২৯,৩০ জুলাই) সোমবার,মঙ্গলবার, বুধবার অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই ) বিকাল ৫ ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বিকাল ৬.০১ ঘটিকায় গুরু বন্দনা, সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় গঙ্গাআহবান, সন্ধ্যা ৭.০১ ঘটিকায় মঙ্গল ঘট স্থাপন, পঞ্চতত্ব আবাহন, তুলসী আরতী, রাধামাধব আরতি, বৈষ্ণব বন্দনা ও বিবিধ ভজন, রাত ৮.০১ ঘটিকায় হরিনাম মহাযজ্ঞনুষ্ঠানের শুভ অধিবাস কীর্তণ, রাত ৮.০১ ঘটিকায় হরিনাম মহাযজ্ঞনুষ্ঠানের শুভ অধিবাস কীর্তণ, রাত ৯.৩০ ঘটিকায় শ্রীমদ্ভাগবত পাঠ, রাত ১১.০১ ঘটিকায় প্রসাদ বিতরণ।
২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার ভোর ৪.৩০ ঘটিকায় জাগরণ কীর্তন, সকাল ৬.০১ ঘটিকায় শ্রী শ্রী হরিনাম মহা যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা, সকাল ৮.৩০ ঘটিকায় বাল্য ভোগ, সকাল ১০.৩০ ঘটিকায় রাধামাধব ও বাউল গোস্বাইর ¯œানও মাল্য-চন্দন অর্পণ, বেলা ১২.৩০ ঘটিকায় শ্রী শ্রী পঞ্চতত্ত¡ ভোগারাধনা, দুপুর ২.০১ ঘটিকায় মহা প্রসাদ বিতরণ।
৩০ জুলাই ২০২৫ বুধবার ঃ ভোর ৫.৫১ ঘটিকায় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞনুষ্ঠানের শুভ সমাপন অতঃপর শুভানুষ্ঠানের মহামিলন।
এ ব্যাপারে চন্দন রঞ্জন গোস্বামী বক্তব্যে বলেন, লাকসাম নশরতপুর (গোসাই বাড়ী) শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১তম সেবায়েত শ্রী শ্রী মনোরমা গোস্বামীর বিরহতিথী উৎসব উপলক্ষে ৩ দিন ব্যাপী অষ্ট প্রহর ব্যাপী অনুষ্ঠানে আজ শুভ অধিবাস হতে যাচ্ছে। আগামীকাল ২৯ জুলাই মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন চলবে তাই আপনার আগামীকাল অনুষ্ঠান উপভোগ করবেন ও দপুরে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান প্রায় ৫ হাজার লোকের উপস্থিতি আশা করছি। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *