দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
শৃখলাই জীবন ” এই শ্লোগানে আধুনিক ও উন্নমানের সেবা নিয়ে যাত্রা শুরু করলো মুদাফরগন্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল,মা ও শিশু স্বাস্থ্য এবং উন্নত মানের চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার চিতোষী রোডে মুদাফরগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল শুভ উদ্বোধন করা হয়েছে।
(২০ জুন) শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হসপিটালটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
মুদাফরগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডা: মো: কামরুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান দুলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহ সুলতানা খোকন,মোশাররফ হোসেন মশু ,নরুন নবী,হসপিটাল শেয়ারহোল্ডার সাহেদুর ইসলাম, খোরশেদ আলম,ফয়েজ উল্লাহ, শাহ এমরান খোকন,আমিনুল ইসলাম, মীর্জা দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, সফিকুল ইসলাম জাহাঙ্গীর, সিরাজ মিয়া,হাফেজ নাজমুল হক,আরিফ বিল্লা, জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ, মনির হোসেন, আবদুর ছাত্রার, নাছিমা বেগমসহ কনসালটেন্টরা।

