লাকসামে কামড্ডা ও মাওলানা
সাহেব বাজারে পশু হাট জমেছে

পোস্ট এর সময় : ৮:৪৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ৫৮

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে ১লা জুন (রবিবার) প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কামড্ডা ও মাওলানা সাহেব বাজার কোরবানী পশুর হাট জমে উঠেছে।
ইজারা সুত্রে জানা যায়, দুটো বাজারে সকাল থেকে বাজারের ইজারা কমিটি দায়িত্বে যারা আছেন তারা বাজারে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না করতে সজাগ ভাবে দায়িত্ব পালন করেছেন। বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে গরু কিনতে আসা লোকজনকে দেখা গেছে। ইজারাদার শাহ আলম ও মাসুদ ভাই বলেছে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার পশুর হাট জমজমাট হবে। প্রশাসনের লোকজন ও সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *