শহীদুল ইসলাম শাহীন:- ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে লাকসাম উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রের বন্যার্ত লোকদের মধ্য থেকে অধিক ভাল না পরিবার থেকে ৮০ জন শিশু ও ২০জন মহিলা ও কিশোরীদের মাঝে লাকসাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় যথাক্রমে ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস, ইউনিসেফের কনসালট্যান্ট হালিমা বেগম, শিশু সুরক্ষার সমাজকর্মী জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট সমাজসেবা অফিসে কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

