নিজস্ব প্রতিবেদক:-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে প্রজ্ঞাপন জারি করে এ কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাহাঙ্গীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

