মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের পিটিআই বাসপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাটোরে বাসের ধাক্কায় নাসির উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী আবুল কালাম আজাদ।
আহত আবুল কালাম আজাদকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত নাসির উদ্দিন নাটোরের বাগাতিপাড়া উপজেলার খামার বজরাপুর গ্রামের বাদল উদ্দিনের ছেলে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও আহত আবুল কালাম আজাদকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আবুল কালাম আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

