লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার

পোস্ট এর সময় : ৮:১৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৪

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দেশীয় পিস্তল ও তাজা গুলিসহ অমর বিকাশ চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার ভোরে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন আল-মেহেদী মল্লিকের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যতীন্দ্র কার্বারী পাড়ার চেঙ্গীমুখ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৯ হাজার ৭১০ টাকাসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার অমর বিকাশ চাকমা রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার জগন্নাতলির তপনিয়া চাকমার ছেলে ও লক্ষ্মীছড়ি উপজেলা ইউপিডিএফের সাংগঠনিক সম্পাদক।

দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইকবাল বলেন, অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *