ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় কার্গো ডুবে নিখোঁজ ২

পোস্ট এর সময় : ৪:০৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ২২

ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘন কুয়াশার কারণে বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভর্তি একটি কার্গো ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মশারিবুনিয়া পুরনো লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ভোলার লালমোহন উপজেলার আশুলি গ্রামের বাসিন্দা মো. হাসান এবং রাজাপুরের বাদুর তলা গ্রামের বাসিন্দা পান্নু মিয়া। বরিশালের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঝালকাঠি থেকে ৬০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ছোট কার্গো বিষখালী নদী দিয়ে বরগুনার কাকচিড়া যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কার্গোটি কাঁঠালিয়ার মশারিবুনিয়া পুরনো লঞ্চঘাটে নোঙর করে। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-১ সকাল ৬টার দিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে গিয়ে মো. হাসান ও পান্নু মিয়া নামে দুই শ্রমিক নিখোঁজ হন। মো. মাওলাদ হোসেন নামে কার্গোর অপর এক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *