শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড

পোস্ট এর সময় : ১১:৩১ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

অপেক্ষার পালা শেষ, মাঠে গড়িয়েছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে। ওভালে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। তবে দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ওপেনার জনি বেয়ারেস্টর উইকেট হারিয়ে বসে তারা। অবশ্য এই ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩.২ ওভারে ৮০ রান করেছে ই্ংল্যান্ড। তারা উইকেট হারিয়েছে একটি।

এবারে বিশ্বকাপে ১০ দল অংশ নিচ্ছে। বাংলাদেশসহ সেরা আটটি দল সরাসরি অংশ নিচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বাছাইপর্ব পার হয়েই মূল পর্বে খেলতে আসে।

১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের লিগ পর্ব চলবে ৬ জুলাই পর্যন্ত। সেরা চার দল সেমিফাইনালে খেলবে। প্রথম সেমিফাইনাল হবে ৯ জুলাই এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১ জুলাই। ১৪ জুলাই লডর্সে বসছে ফাইনাল।

এবারের ব্শ্বিকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে। গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। তা ছাড়া ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানও জ্বলে উঠতে পারে।

অনেকেই আশাবাদী বাংলাদেশ দলকে নিয়েও। ২০১৫ বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছিল মাশরাফিরা, প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবারের বিশ্বকাপে আরো বড় সাফল্য পেতে পারে বাংলাদেশ।

লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে অংশ নেবে। ধারণা করা হচ্ছে, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্বকাপ হবে এবার।

আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে। এর পর ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারতের এবং ৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *