সড়ক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল যুবকের

পোস্ট এর সময় : ৫:১০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৬

ঝড়ে উপড়ে পড়া সুপারি গাছ সড়ক থেকে সড়াতে গিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাতে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল একই গ্রামের আখকের আলীর ছেলে।

আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিউলদের বাড়িতে যাওয়ার সড়কে ঝড়ে ভেঙে পড়েছিল একটি সুপারি গাছ। আর তাতে জড়িয়ে ছিল বিদ্যুতের তার। পড়ে সড়ক পরিষ্কার করতে সুপারি গাছটি সড়ানোর সময় বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *