মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি:-সাওয়াব বাংলাদেশ উদ্যোগে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকায় জরুরী ত্রাণ ও সহায়তার কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠনটি। গত কয়েকদিন ধরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাউল, আটা, চিড়া, সাবান, চিনি, লবণ, ডালসহ মোট ৪৩ থেকে ৪৮ কেজি ওজনের একটি ফুট প্যাক ও রান্না করা খাবার বিতরণ করে সাওয়াব বাংলাদেশ সংগঠনের মানবিক ও উন্নয়ন কর্মীরা।
সাওয়াব বাংলাদেশ এর উদ্যোগে ও লাকসাম সুরক্ষা সিটি সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে বানভাসি ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ফুট প্যাক ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগাইশ দরবার শরিফ কমপ্লেক্সে এর সভাপতি মাওলানা মোশতাক ফয়েজী, এসময় উপস্থিত ছিলেন,লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী, সাওয়াবে বাংলাদেশ পজেক্ট ডাইরেক্টর লোকমান হোসাইন, সুরক্ষা সিটি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টোসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

