লাকসাম উপজেলা বিএনপির সভাপতি
আবুল কালাম কে ফুলেল শুভেচ্ছা

পোস্ট এর সময় : ৯:৪৮ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে লাকসাম উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড নেতাকর্মীরা পৌরশহরের উত্তর লাকসাম বিএনপির প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন সদ্য নির্বাচিত হওয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম। সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
সরে জমিনে ঘুরে দেখা যায়, দুপুর থেকে নেতাকর্মীরা লাকসাম বাজারে ফুলের দোকানগুলোতে ভীড় করতে দেখা যায়। কয়েকজন দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, আমাদের দোকানের ফুলের শট পড়েছে। অনেকে বুকিং করেছে কিন্তু দিতে পারি নাই। সন্ধ্যার পর থেকে নেতাকর্মীরা সভাপতি কে ফুল দিতে উপচে পড়ার ভীড় পরিলক্ষিত হতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা আবুল কালামের হাতে ফুল দিতে ব্যাস্ত হয়ে পড়ে। এরপর আবুল কালামের পক্ষ থেকে সকলের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমদ, হারুনুর রশিদ সহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *