লাকসামে প্রতিমা বির্সজনের মধ্য
দিয়ে শারদীয় দূর্গোৎসব পালিত

পোস্ট এর সময় : ১২:৫৪ অপরাহ্ণ , ভিজিটর : ১৮

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (২রা অক্টোবর) প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ন ভাবে হিন্দুদের শারদীয় দূর্গোৎসব ৫ দিনব্যাপী অনুষ্ঠানটি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জগন্নাথ দিঘীতে রাতে লাকসাম পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সর্বমোট ১২টি প্রতিমা বির্সজন অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জগন্নাথ পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বী নারীগণ ষ্টীলের বাটা নিয়ে সিঁদুর, পান, ধান, দূর্বা দিয়ে মা দূর্গা কে বরণ করে নেন এবং একে অপরের গালে সীতায় সিঁদুর ও গালে সিঁদুর মেখে আনন্দ করতে দেখা। ডিজে বাঁজিয়ে নৃত্য করতে দেখা যায়। বিকেলে প্রতিটি মন্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা আনতে দেখা যায় এবং ঢাকের বাজনার তালে তালে নারী-পুরুষ নেচে নেচে আনন্দ করতে দেখা যায়। সেনাবাহিনী, র‌্যাব, থানা পুলিশের তৎপরতা খুব জোরালো ছিল।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত নির্বাহী অফিসার মিনাল চাকমা, বিশেষ অতিথি ছিলেন লাকসাম অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, এসআই ফারুক, সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু সুভাষ বনিক, লাকসাম পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি রনজিত সাহা, সাধারণ সম্পাদক বিশ^তম সাহা, রমেন্দ্র ভট্টাচার্য, দপ্তর সম্পাদক চন্দন সাহা, স্বপন দাস, সজীব ঘোষ, জগন্নাথ বাড়ী কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, হরি বনিক, সুবীর সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসার সনজিত সাহা। উল্লেখ্য এ বছর লাকসাম উপজেলায় সর্বমোট ৩৬ পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *