শহীদুল ইসলাম শাহীন: নিরাপদ মাছে ভরবো দেশ- গড়বো স্মাট বাংলাদেশ। এই শ্লোগানকে ধারন করে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবুমক্তকরণ অনুষ্ঠান গতকাল ২০ আগষ্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. মোঃ ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাকছুদুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেফাউল আলম, মনোহরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (মৎস্য) ফয়জুর রহমান, জেলা মৎস্য চাষ প্রকৌশলী আনিসুর রহমান লস্কর, লাকসাম উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম। মোট ১৩টি পুকুরে ৩৩০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলীর সার্বিক তত্ত্বাবধানে নির্ধারণ করা পুকুরগুলোতে মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়।

