দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষা বান্ধব, লাকসাম উপজেলা কর্মকর্তা কাউছার হামিদ এর আদেশ প্রত্যাহার কর করতে হবে এ স্লোগানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে মানব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ইউএনও কাউছার হামিদ স্কুলের দায়িত্ব নেয়ার পর স্কুলের সার্বিক দিক দিয়ে উন্নত হয়েছে। পড়ালেখার মানও উন্নতির দিকে গিয়েছে। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, ইউএনও মহোদয় স্কুলে দায়িত্ব নেওয়ার পর আমাদের মেয়েদের পড়ালেখা সহ সর্বদিক আমরা সন্তুষ্ট হয়েছি। ওনার বদলি খবর পেয়ে আমরা সবাই হতাশ। আমাদের সকলের দাবী ইউএনও মহোদয় যেন বদলী না জেলা প্রশাসকের নিকট আমাদের প্রানের দাবী।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য লোকজন।

