মেট্রোরেল চালু নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

পোস্ট এর সময় : ১১:২৩ অপরাহ্ণ , ভিজিটর : ১৯

নিজস্ব প্রতিবেদক:-পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার (১৭ আগস্ট) চালু করা যাচ্ছে না মেট্রোরেল। এর জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকার ১১ আগস্ট ডিএমটিসিএলের আওতাধীন মেট্রোরেল চলাচলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে পুনরায় চালুর জন্য নির্দেশনা দেয়। অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল পুনরায় চালুর লক্ষ্যে মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

এরই পরিপ্রেক্ষিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। এজন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *