মিরসরাইয়ে ট্রাক-লরির সংঘর্ষে দুইজন নিহত

পোস্ট এর সময় : ৮:৫০ পূর্বাহ্ণ , ভিজিটর : ১২

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও লরির সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত দুইজন লরির চালক ও সহকারী এবং আহত ব্যক্তি লরিচালকের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তেলবাহী লরিটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বড় কমলদহ এলাকায় পৌঁছার পর এর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও তার সহকারী লরির সামনে দাঁড়িয়ে মেরামত করছিলেন। এ সময় চট্টগ্রামগামী মালবাহী ট্রাক লরির পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহত দুইজন হলেন- লরিচালক আবুল কাসেম (৫৮) ও তার সহকারী আবুল কাসেম (৬৫)। এছাড়া লরিচালকের ছেলে আহত আবু সাঈদকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়া তাকে ধরতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *