মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ৬৪

পোস্ট এর সময় : ৭:৫৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৬ মে) সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২২ গ্রাম (৮৭০ পুরিয়া) হেরোইন, ৪ কেজি ৩০৪ গ্রাম (১০০ পুরিয়া) গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ৬টি ইনজেকশন উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪২টি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *