দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

পোস্ট এর সময় : ১১:৪১ অপরাহ্ণ , ভিজিটর : ১৫

নিজস্ব প্রতিবেদক:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন থেকে দেশ গড়তে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার বেলা সাড়ে তিনটার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজয়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমরা শান্তভাবে বিজয় উদযাপন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য আমি দল এবং জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে নিষেধ করেছি। আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ের শুকরিয়া আদায় করেছি।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান।

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *