ট্রাম্পের শুল্কের প্রভাবে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ রফতানি কমল জাপানের

পোস্ট এর সময় : ১২:১৬ অপরাহ্ণ , ভিজিটর : ৬

জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জানা গেছে, বছরের অনুপাতে ২ দশমিক ৬ শতাংশ রফতানি কমেছে।

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে গত জুলাই মাসে জাপানের রফতানি গত চার বছরের মধ্যে সর্বাধিক হারে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জানা গেছে, বছরের অনুপাতে ২ দশমিক ৬ শতাংশ রফতানি কমেছে।

বুধবার জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে রফতানি এককভাবে ১০ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে মোটরযান (গাড়ি, বাস ও ট্রাক) রফতহানি কমেছে ২৮ দশমিক ৪ শতাংশ। একইসাথে অটো পার্টস রফতানি নেমেছে ১৭ দশমিক ৪ শতাংশে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উৎপাদনশীলতা বাড়াতে এবং বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বব্যাপী নানা ধরনের আমদানি শুল্ক আরোপ করেছেন। জাপানের ওপর তিনি প্রথমে ১০ শতাংশ সাধারণ শুল্ক এবং গাড়ির ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করেন।

সম্প্রতি জাপান এক বাণিজ্য চুক্তি করেছে, যার ফলে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো ‘পারস্পরিক’ শুল্ক কমে ১৫ শতাংশে নেমেছে। জাপানি গাড়ির শুল্কও ১৫ শতাংশে নামানোর কথা থাকলেও এখনোও তা কার্যকর না হওয়ায় টোকিওর জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় প্রায় ৮ শতাংশ কর্মসংস্থানের সাথে জড়িত জাপানের অটোমোবাইল শিল্প চাপে পড়েছে।

তবে এর মধ্যেই গত সপ্তাহের তথ্যে দেখা গেছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো করে বার্ষিক ১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *