টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পোস্ট এর সময় : ৩:৫৮ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

কক্সবাজারের টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন। এ সময় ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সল হাসান খান জানান, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ সময় বন্দুকযুদ্ধে ২ ইয়াবা পাচারকারী নিহত হন।

শনিবার সকাল ১০টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *