ঝালকাঠিতে দুই বন্ধু মিলে মাদরাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

পোস্ট এর সময় : ৪:১৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১

ঝালকাঠির রাজাপুরে উত্তর-পশ্চিম লেবুবুনিয়া দাখিল মাদরাসায় পড়ুয়া অষ্টম শ্রেণির ১৩ বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. নুর আলম কাগুজী ও তার বন্ধু মো. রাকিবকে স্থানীয়রা আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্থান্তর করেছেন।

পরে নির্বাহী কর্মকর্তা দুজনকেই রাজাপুর থানা পুলিশে সোপর্দ করেন। নুর আলম কাগুজী উপজেলার নৈকাঠি গ্রামের মো. আফছের কাগুজীর ছেলে। রাকিব উপজেলার সাতুরিয়া এলাকার মাহে আলম হাওলাদারের ছেলে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, মাদরাসায় যাওয়া আসার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই বখাটেরা। ঘটনার দিন সকাল ৮টায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার বান্ধবী মিম আক্তারের বাসায় একটি বই দিয়ে ফেরার সময় নুর আলম ও রাকিব তার মুখে রুমাল চেপে ধরে এবং তাকে রাকিবের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে দুজনেই পালাক্রমে ধর্ষণ করে। এ সময় সে অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে দেখে ওখানে আর কেউ নেই। পরে ওখানে থেকে সে পালিয়ে আসে এবং স্থানীয়দের ঘটনাটি জানায়। ঘটনার পর পরই স্থানীয়রা নুর আলম ও রাকিবকে আটক করে।

এ ঘটনায় রাজাপুর থানা পুলিশের ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, ওই ছাত্রীর বাবা আঃ রাজ্জাক খলিফা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা রুজু করে ওই ছাত্রীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *