জেলেনস্কির সাথে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

পোস্ট এর সময় : ১২:১৯ অপরাহ্ণ , ভিজিটর : ৪

ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার মাধ্যমে এ নিয়ে আলোচনা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী শান্তিচুক্তিকেই বেশি জরুরি মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটি সম্ভব বলেও বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার মাধ্যমে এ নিয়ে আলোচনা হতে পারে।

সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে বসেন ট্রাম্প ও জেলেনস্কি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমরা সবাই তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় হিসেবে দেখি। আমি নিজে যুদ্ধবিরতি সমর্থন করি। তবে শেষ পর্যন্ত একটি টেকসই শান্তিচুক্তির মাধ্যমে এমনটা হতেও পারত, কিন্তু আপাতত তা হচ্ছে না।’

আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি। কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন। কিন্তু আমি এটাও মনে করি, সবকিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তিচুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে যুদ্ধ কিংবা সহিংসতা বন্ধ করতে পারে। এটা নিয়ে ভবিষ্যতে এমন একটি চুক্তি হতে পারে।

তবে ট্রাম্পের বক্তব্যের সাথে খানিকটা দ্বিমত পোষণ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। তিনি মনে করেন, আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে অন্তত একটি যুদ্ধবিরতি জরুরি।

তিনি বলেন, ‘আমরা সবাই যুদ্ধবিরতি চাই। আমি কল্পনা করতে পারি না যে কোনো যুদ্ধবিরতি ছাড়া আমরা পরবর্তী বৈঠকে বসতে পারব। এজন্যই রাশিয়াকে চাপ দিতে হবে।’

হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকের পর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ট্রাম্প ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের শীর্ষ নেতা এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কর্মকর্তাদের সাথে আরেকটি বৈঠক করেন। তার আগেই সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ট্রাম্প ও ম্যার্ৎস যুদ্ধাবসান ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *