চট্টগ্রামের সন্দ্বীপে ২৪ জলদস্যু আটক

পোস্ট এর সময় : ৮:৫৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

চট্টগ্রামে সন্দীপ উপজেলার থেংকার চর এলাকা থেকে ২৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের একটি টিম। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জামাল, মোহাব্বত, ফারুক, সুমন, কেফায়াত, মাইন উদ্দিন, বাহার, আল আমিন, শাহেদ, নিজাম, বাবুল, নুর হোসেন, আমির হোসেন, বোরহান উদ্দিন, আমিনুল হক, দিদারুল ইসলাম, ফরিদ মিয়া, নিজাম উদ্দিন, সিরাজ উদ্দিন, সিদ্দিক মিয়া, আহসান উল্লাহ, আব্দুর সাত্তার ও জসিম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কামান্ডার লে. কর্নেল শহীদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জলদস্যুকে আটক করা হয়। অভিযানে ২টি বোর্ড, ১টি জেনারেটর, ৮টি রামদা, আড়াই হাজার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটককৃতদের সন্দীপ থানায় হস্তান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *