ওমানে আওয়ামী যুবলীগের ইফতার মাহফিল

পোস্ট এর সময় : ১০:২২ পূর্বাহ্ণ , ভিজিটর : ৬

ওমানে আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মাস্কাটের বাংলাদেশি রেস্টুরেন্ট আলেকজান্দ্রিয়ায় আয়োজিত হয়। ওমান আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সভাপতি তৌহিদুল আলম তৌহিদের সভাপতিত্বে বক্তব্য দেন সাদেক হোসেন ও রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াহেদ আহমেদ রাজন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতি, মিরসরাই সমিতি, ওমান আওয়ামী লীগসহ ওমানের বাংলাদেশি ব্যবসায়ীরা।

oman

বক্তারা ওমানে অবস্থিত সব প্রবাসীদের আইন-কানুন মেনে চলার বিশেষ অনুরোধ করেন। সেইসঙ্গে ওমানের সুলতান কাবুস বিন সাঈদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বিদেশের মাটিতে এমন ইফতার আয়োজন করায় ওমান যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ইফতার শেষে সভাপতি আওয়ামী লীগের নব্য নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *