উদ্বোধনী জুটির পর সাজঘরে তামিম-সৌম্য

পোস্ট এর সময় : ১০:৫৫ পূর্বাহ্ণ , ভিজিটর : ৮

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার দারুণ ব্যাটিংয়ে প্রোটিয়া বোলিং লাইনআপকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন।

সাতের ওপর রান তুলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন এই যুগল। শেষ পর্যন্ত নবম ওভারে বোলিং পরিবর্তন করেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, বল তুলে দেন আন্দেলু ফেহলুখায়োর হাতে।

তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিটি ছিল ৬০ রানের। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে ওপেনিংয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েছে বাংলাদেশ।

আজকের (রোববার) ঝড়ো ওপেনিং জুটিতে সৌম্যর অবদানই বেশি। ৬০ রানের মধ্যে ৪৬ রানই এসেছে তার ব্যাট থেকে। শেষপর্যন্ত বিধ্বংসী সৌম্যকেও বাউন্সারে পরাস্ত করে প্রোটিয়ারা। ক্রিস মরিসের বলটি গ্লাভসের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। ৩০ বলে ৯ বাউন্ডারিতে ৪২ রান করেন সৌম্য।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। সাকিব আল হাসান ৮ আর মুশফিকুর রহীম ৬ রানে অপরাজিত আছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *