দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় শ্রী শ্রী জগন্নাথ বাড়ীতে বুধবার (৫ নভেম্বর) রাতে জাকজমক পূর্ন ভাবে রাস উৎসব উদযাপিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সন্ধ্যা থেকে রাস উৎসবটি দেখা জন্য সনাতন ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হয়। যার যার মনোবাসনা পূর্ন করার জন্য হাতে মোমবাতি ও ধুপকাঠি জ¦ালিয়ে রাধা-কৃষ্ণের নিকট প্রার্থনা করেন যাতে পরিবার পরিজন নিয়ে মঙ্গলভাবে থাকতে পারি। রাস উৎসবটি দেখার জন্য শত শত লোক এসেছে এবং ঢাকের তালে, উলধ্বনি ও তালি দিয়ে, পুরহিত মহোশয় ঢাকের তালে তালে রাধা-মাধবকে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন- লাকসাম জগন্নাথ মন্দিরের কমিটির সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, অমূল্য বনিক, নিটুল সাহা, পার্থ রায় চৌধুরী, ম্যানেজার বিজন সাহা সহ লাকসামের সনাতসী ভক্তবৃন্দ।
অরবিন্দু সাহা বিন্দু জানান, প্রতিবছর আমরা জগন্নাথ মন্দিরে রাস উৎসবটি উদযাপিত করে আসছি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ন ভাবে রাস উৎসবটি উদযাপিত করেছি। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ দেয়া হয়েছে।

