দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটরিয়াম হল রুমে লাকসাম উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি মহাসচিব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আবদুর রহিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারী, সেক্রেটারী মোঃ সরওয়ার জাহান ভ’ঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম, লাকসাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশোরফ হোসেন মশু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়।
প্রধান বক্তা বিএনপির জতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে শিক্ষকদেরকে উপযুক্ত সম্মান দেয়া হবে। বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শিক্ষকরা মাঠে নামতে হবে না। শিক্ষক জাতির মেরুদন্ড গড়ার কারীগর। তাদেরকে সুযোগ সুবিধা না দিলে, দেশের অগ্রগতি উন্নয়ন সর্বপরি শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। শিক্ষকের পেটে ভাত না দিয়ে শিক্ষিত জাতি আশা করা যায় না।
প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, শিক্ষকদের যত দাবী দাওয়া সামাজিক মর্যাদা, বেতন কাঠামো সবকিছু বিএনপির আমলে হয়েছে। আশা করি আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের বাকী দাবী দাওয়াগুলো পূরন করা হবে।

