মো. আবুল কালাম, লাকসাম: লাকসাম পৌরসভার শ্রীপুর এলাকায় আলহাজ মোজাফ্ফর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি-চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে মা-শিশু ও গাইনিসহ অর্ধশত রোগীকে চিকিৎসা প্রদান করেন, ঢাকা নারী মৈত্রী নগর মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার, ডায়াবেটিক বিশেষজ্ঞ ও জেনারেল ফিজিশিয়ান ডাক্তার আসমা ইয়াসমীন।
ফ্রি ক্যাম্পের তত্ত্বাবধায়ক আলহাজ মোজাফ্ফর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ আবদুর রশিদ জানান, আলহাজ মোজাফ্ফর আলী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান । প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি সমাজের অবহেলিত, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সেবা প্রদান করে আসছে।
এ ফাউন্ডেশন বেকারত্ব দূরীকরণ, নারী শিক্ষা উন্নয়ন, ধর্মীয় শিক্ষা উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরন, সরকারি সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের বিনামূল্যে খাদ্যের উপকরণ দিয়ে প্রদানে সহযোগিতা প্রদান করে আসছে। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আজ শ্রীপুর হাফিজিয়া মাদরাসা ক্যাম্পাসে এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে।

