মন খুলে আমাদের সমালোচনা করেন: ড. ইউনূস

পোস্ট এর সময় : ১০:৩৪ অপরাহ্ণ , ভিজিটর : ৩১

নিজস্ব প্রতিবেদক:-সংবাদমাধ্যমের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনার মন খুলে আমাদের সমালোচনা করেন। সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল।

প্রধান উপদেষ্টা বলেন, মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। আরও যেসব কমিশন সরকারসহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে তারা আরও শক্তিশালী হয়, জনকল্যাণে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *