দেবব্রত পাল বাপ্পী
‘‘বুদ্ধ সংঘ জয়তু বুদ্ধ সাসনম’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কুমিল্লার লালমাইয়ে নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারে রবিবার বিকেলে দানোত্তম কঠিন চীবর দানোসৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ২০২৫ জাকজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভারপাপ্ত সভাপতি পূজনীয় প্রিয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ শাসননিধি ভদন্ত জিনানন্দ মহাথের। উদ্বোধনী ভাষন ডা. বিশ্বজিৎ, নুরপুর। প্রধান ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সাবেক মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাথের । বিশেষ ধর্ম্মদেশক পূজনীয় প্রজ্ঞাদীপ্তি থের, পূজনীয় শুদ্ধানন্দ মহাথের, পূজনীয় প্রজ্ঞাবংশ মহাথের, পূজনীয় উত্তমানন্দ থের, পূজনীয় সুরেশ্বর থের প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারের দায়ক দায়িকার পক্ষে শ্রী বিমলজ্যোতি ভিক্ষু বিহারাধ্যক্ষ সহ বিহারের উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
মন্দির সূত্রে জানা যায়, ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তির পর আষাঢ়ী পূনির্মা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পরিসমাপ্তিতে পূজনীয় ভিক্ষুসংঘ গ্রাম হতে গ্রামান্তরে, নগর ও প্রত্যস্ত অঞ্চলের মানুষের মাঝে বুদ্ধ দেশিত ধর্ম প্রচার ও প্রসার করেন। তারই ধারাবাহিকতায় তথাগত মহাকারুণিক সম্যক সম্বুদ্ধের গৌম্য, সাম্য, মৈত্রী করুনার বানী সকলেরমনে জাগ্রত করার নিমিত্তে এ শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন হয়েছে। অনুষ্ঠান শেষে প্রদীপ পূজা, সমবেত প্রার্থনা ও আকাশ বাতি উত্তোলন করা হয় এবং রাতে বৌদ্ধ ধর্মীয় কীর্তন পরিবেশন করেন বিকাশ দত্ত চট্টগ্রাম।

