জলদুস্য সম্রাটকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা

পোস্ট এর সময় : ৩:৫৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ৫

নোয়াখালীর সুবর্ণচরের সাবেক বন ও জলদুস্য সম্রাট নোব্বা চোরাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, এক সময় সুবর্ণচর ও হাতিয়ার মেঘনার বন ও জলদস্যু সম্রাট ছিলেন নবীর উদ্দিন ওরফে নোব্বা চোরা। গত ১৩/১৪ বছর থেকে তিনি অন্ধ হয়ে সুবর্ণচরের মোহাম্মদপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। সম্প্রতি তার সেকেন্ড ইন কমান্ড শাহজাহান কমান্ডারসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে মঙ্গলবার বিকেলে শাহজাহান কমান্ডারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অন্ধ নোব্বা চোরাকে মোহাম্মদপুর এলাকায় তার বাড়ির সামনে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাহজাহান কমান্ডারসহ তার সহযোগীরা নোব্বাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *