হাজিপুরা বালিকা দাখিল মাদরাসার সভাপতি হলেন
সাংবাদিক মোঃ মিজানুর রশিদ

পোস্ট এর সময় : ১১:১৮ অপরাহ্ণ , ভিজিটর : ১৪

লাকসাম ( কুমিল্লা) সংবাদদাতা: মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার ম্যানেজিং কমিটির এক সভায় মাদরাসার দাতা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক সাংবাদিক মোঃ মিজানুর রশিদকে সভাপতি নির্বাচিত করা হয়।
মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও মাদরাসা ম্যনেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার কবির হোসেনের সভাপতিত্বে দুই বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও হাজিপুরা বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এটিএম আব্দুল্লাহ সাহেবের সুযোগ্য দ্বিতীয় সন্তান মোঃ মিজানুর রশিদ দীর্ঘদিন যাবৎ লাকসাম বাজার টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লাকসাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব¡ পালন করে আসছেন। এ ছাড়াও তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সূচনা লগ্ন থেকে লাকসাম সংবাদদাতা হিসেবে কাজ করছেন একই সাথে তিনি লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় জানান, মাদরাসার সন্তাষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আর এ সমস্ত কাজ সম্পাদনে তিনি মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *