লাকসামে বৌদ্ধ ধর্মালম্বীদের
আষাঢ়ী পূর্নিমা পালিত

পোস্ট এর সময় : ৫:৩৯ অপরাহ্ণ , ভিজিটর : ২০

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রতিবছরের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে বরইগাঁও, দূপচর, মজলিশপুর বৌদ্ধ বিহারে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্র আষাঢ়ী পূর্নিমা পালিত হয়েছে।
সরে জমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীগণ বিহার প্রাঙ্গণে এসে গৌতুম বুদ্ধের নিকট প্রার্থনা করেন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি যেন থাকতে পারি। বিহার অধ্যক্ষ সূত্রে জানা যায়, আজকের এই দিনে বুদ্ধাঙ্কুর কপিলাবস্তুর রানী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহন করেন, একই দিনে ২৯ বছর বয়সে দুঃখমুক্তি ও নির্বাণ লাভের প্রত্যাশায় রাজকীয় বিলাশ-বৈভব, স্ত্রী, পুত্র সিংহাসনের মোহ সব কিছু পরিত্যাগ করে মহাভিনিস্ক্রম বা সংসার ত্যাগ করেছিলেন, ৬ বছর কঠোর সাধনার পর তিনি যে বোধিজ্ঞান লাভ করেছিলেন বা দুঃখমুক্তি ও নির্বাণ লাভের পথ আবিস্কার করেছিলেন তাহা আজকের এই দিনেই সারনাথের ঋষিপতন মৃগদাপে পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট সারনাথের ঋষিপতন মৃগাদাবে পঞ্চবর্তীয় শিষ্যদের নিকট ধর্মচক্র প্রবর্থন সূত্র দেশনার মাধ্যমে প্রথম বুদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন।
বরইগাঁও ধর্মাঙ্কুর বৌদ্ধ মহা বিহার ঃ বিহার অধ্যক্ষ ও কমিটির সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের এর পরিচালনায় আষাঢ়ী পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- সেক্রেটারী প্রিয়মোহন সিংহ, সর্দার নৃপেন্দ্র সিংহ, ব্যবসায়ী শ্যামল সিংহ, মাষ্টার সুব্রত সিংহ প্রমুখ।
মজলিশপুর বৌদ্ধ বিহার: বিহার সভাপতি ও অধ্যক্ষ প্রজ্ঞ জ্যোতির মহাথের এর পরিচালনায় আষাঢ়ী পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- সেক্রেটারী মাষ্টার সঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ উজ¦ল সিংহ প্রমুখ।
দূপচর বৌদ্ধ বিহার : বিহার সভাপতি ও অধ্যক্ষ সাধন প্রিয় থের পরিচালনায় আষাঢ়ী পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- আর.কে সিংহ সহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *