দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
বাধাহীন, মুক্তভাবে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে লাকসামে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলর ও ভোটারদের মন জয়ে স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সম্মেলন ঘিরে উৎসবের নগরীতে পরিনত হয়েছে পুরো উপজেলা ও পৌরসভা। সম্মেলন সফল করতে শেষ মূহূর্তে চলছে সম্মেলন প্রস্তুতি কাজ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোষ্টার ও ফেষ্টুন ছেয়ে গেছেপুরো শহর। প্রার্থীদের সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীদের জানান দিতে গভীর রাত পর্যন্ত জোরে সরে চালাচ্ছে মিছিল মিটিং। সম্মেলনের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে গ্রামে। কে হচ্ছেন পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন।
পৌরসভা বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী পদ প্রত্যাশী রয়েছে। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী তিন জন বলে জানা গেছে। সাংগঠনিক সম্পাদকপদে ৫ জন প্রার্থী নাম জানা গেছে। এদিকে সভাপতি পদে ভাইয়া গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজের চেয়ারম্যান, লাকসাম পৌরসভা সাবেক মেয়র ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মজির আহমেদ সভাপতি প্রার্থী হওয়ায় কাউন্সিলর ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বেড়েছে বেশি।
এ দিকে তরুন্যের অহংকার লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বেলাল রহমান মজুমদার ৩য় ধাপে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। তিনি দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, বিএনপি পকেট কমিটিকে বিশ্বাস করে না। তাই কাউন্সিলের মাধ্যমে ভোট হবে। তারুন্যে অহংকার তারেক রহমান নির্দেশে সারা বাংলাদেশের কাউন্সিলের মাধ্যমে ভোট হবে। বেলাল রহমান মজুমদার লাকসাম ন,ফ সরকারি কলেজ থেকে বি.এ পাশ করেন। ২০২০ সালে তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। লাকসাম পৌরসভা বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এছাড়া তিনি লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি বিভিন্ন পদে থেকে দায়িত্বশীল ভাবে কাজ করেছেন। তবে দ্বি-বার্ষিক সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষনা করা হয়নি।

