পুলিশের কিছু সদস্য এখনো নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন তথ্য দিচ্ছেন—এমন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে বা নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সরবরাহ করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। দায়িত্ব পালনে ব্যর্থতা, অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, পুলিশ বাহিনীতে ‘পুরস্কার ও শাস্তি’—দুই ব্যবস্থাই চালু থাকবে। ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে অপরাধ বা দায়িত্বে অবহেলার ক্ষেত্রে শাস্তির আওতায় আনা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং অনেক সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। এখন পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ এখন ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। কোনো কর্মকর্তা এমন আচরণ করবেন না, যা সাধারণ মানুষের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। অধস্তন সদস্যদের ক্ষেত্রেও এ ধরনের কর্মকাণ্ডে প্রশ্রয় না দেওয়ার নির্দেশ দেন তিনি।
পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কথাও

